উত্তর : মহিলাদের জন্যও ঈদের মাঠে যাওয়া যরূরী। কেননা তাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া রাযিয়াল্লাহু আনহা বলেন, আমাদের নির্দেশ দেওয়া হলো, আমরা যেন ঋতুবতী ও পর্দানশীল মহিলাদেরও দুই ঈদের দিনে (ঈদগাহে) বের করি, যাতে তারা মুসলিমদের জামা‘আতে এবং তাদের দো‘আয় শামিল হতে পারে। কিন্তু ঋতুবতীগণ যেন তাদের ছালাতের স্থান হতে একদিকে সরে বসে। তখন এক মহিলা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কারও (শরীর ঢাকবার) বড় চাদর নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথী তাকে আপন চাদর দিবে (বুখারী, হা/৩৫১; মুসলিম, হা/৮৯০; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৩১)।
উপরিউক্ত হাদীছদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, মহিলারা চাদর না থাকলে চাদর ধার করে হলেও ঈদের মাঠে যাবে। ঋতুবতী মহিলাগণ ছালাত আদায় করবে না। বরং খুৎবা ও তাকবীরে শরীক হবে।
-মুনতাসিরা
চাঁপাইনবাবগঞ্জ সদর।
