কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): নফস ও শয়তানের বিরুদ্ধে সর্বদা ঈমানের উপর অটুট থাকার জন্য কী কী করা উচিত?

উত্তর: মানবজাতির চির শত্রু শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে সর্বদা ঈমানের উপর অটুট থাকার অনেক করণীয় আমল রয়েছে। তন্মধ্যে কতিপয় করণীয় নিম্নে তুলে ধরা হলো- (১) ইবাদত করতে হবে এমনভাবে যেন আপনি আল্লাহকে দেখছেন আর যদি আপনি তাঁকে দেখতে না পান, তবে মনে করতে হবে তিনি আপনাকে দেখছেন (ছহীহ বুখারী, হা/৫০; ছহীহ মুসলিম, হা/৯)। (২) অধিক পরিমাণে দু‘আ ও ইস্তিগফার করা (ছহীহ মুসলিম, হা/২০১৮)। (৩) উপকারী ইলম অন্বেষণ করা। কেননা তা সৎকর্মসমূহের দিকে পথনির্দেশ করে, যেগুলোর মাধ্যমে ঈমানের বৃদ্ধি ঘটে (ছহীহ মুসলিম, হা/৮১)। (৪) বেশি বেশি সৎকর্ম করা (আল-আনকাবূত, ২৯/৬৯)। (৫) নিয়মিত যিকির-আযকার করা, যেমন- সকালে ও সন্ধ্যার যিকির, ছালাতের পরে যিকির, ওযূর পর দু‘আ এবং বাড়িতে প্রবেশ ও বের হওয়ার দু‘আ (আবূ দাঊদ, হা/৩৭৬৫)। (৬) মুত্তাক্বী ও ঈমানদার সঙ্গী নির্বাচন করা (তিরমিযী, হা/২১৬৫)।

প্রশ্নকারী : মাইন উদ্দিন রাশেদ

মনপাল, লাকসাম, কুমিল্লা।

Magazine