কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : স্ত্রী নিজ খেয়াল-খুশীমতো চলে, স্বামী বাধা দিলেও মানে না। এমতাবস্থায় স্বামী কি তাকে তালাক দিতে পারে?

উত্তর : এমতাবস্থায় তাকে বারবার উপদেশ দিতে হবে। তার শয্যা পৃথক করে দিতে হবে। প্রয়োজনে শিক্ষামূলক কিছু শাস্তি প্রয়োগ করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা পৃথক করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়, তবে তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না’ (নিসা, ৪/৩৪)। এই আয়াত প্রমাণ করে, যদি স্ত্রী তাতে সংশোধন না হয় তাহলে শরীআতসম্মত পদ্ধতিতে তাকে তালাক দিতে হবে।

-শিহাবুদ্দীন

মহারাজপুর, নাটোর।


Magazine