উত্তর: মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের টাকা নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। তবে যদি উপায়হীন হয়ে ব্যবহার করতেই হয়, তাহলে এর অবকাশ রয়েছে; কিন্তু এর হিসাব স্বচ্ছ রাখতে হবে এবং যখনই প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, তখন তা পরিশোধ করতে হবে। কারণ এটা আমানতের আওতাভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হক্বদারদের কাছে পৌঁছে দিতে’ (আন-নিসা, ৪/৫৮)। সাধারণ মানুষও এ সম্পদ ব্যবহার করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবহার করবে এবং সময়মতো পরিশোধ করবে।
প্রশ্নকারী : ফাহাম আব্দুল্লাহ
জামালপুর।
