কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : শত্রুতাবশত কারো সাথে কথাবার্তা বন্ধ করে দিলে তার ইবাদত কবুল হবে কি?

উত্তর : ইবাদত কবুল হবে কিনা আল্লাহই ভাল জানেন। তবে উভয়ে সংশোধন না হওয়া পর্যন্ত অন্যান্য পাপ ক্ষমা হবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আল্লাহর সাথে শিরক করেনি এমন সকল বান্দাকে ক্ষমা করা হয়, তবে সেই ব্যক্তি ব্যতীত, যার অন্য কারও সাথে শত্রুতা বা বিদ্বেষ রয়েছে। বলা হবে, তাদের উভয়কে সংশোধন হওয়া পর্যন্ত অবকাশ দেওয়া হোক’ (মুসলিম হা/৬৭০৯; মিশকাত হা/৫০২৯)। উল্লেখ্য যে, দুনিয়াবী কারণে কারও সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয়’ (বুখারী হা/৬২৩৭; মুসলিম হা/৬৬৯৭; মিশকাত হা/৫০২৭)।

-সোহানুর সরকার

সাদুল্লাপুর, গাইবান্ধা।


Magazine