কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : দরূদে ইবরাহীম পাঠের পূর্বে কি বিসমিল্লাহ পড়তে হবে?

উত্তর : না, দরূদে ইবরাহীম পাঠের পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে না। কেননা তা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। বরং তিনি আমাদেরকে যেভাবে পড়তে বলেছেন সেভাবেই পড়তে হবে। আবু মূসা ইবনে ত্বালহা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমরা আপনার উপর কীভাবে দরূদ পড়ব? তিনি বললেন, এভাবে পড়বে-

اَللهم صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللهم بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.

উচ্চারণ : আল্লা-হুম্মা ছালিস্ন ‘আলা মুহাম্মাদিঁউ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লায়তা ‘আলা ইবরা-হীমা ওয়া ‘আলা আ-লি ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদিঁউ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা বা-রক্তা ‘আলা ইব্রা-হীমা ওয়া ‘আলা আ-লি ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ। অর্থ : হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের উপরে। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের উপরে। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত (ছহীহ বুখারী, হা/৩৩৭০; ছহীহ মুসলিম, হা/৪০৬; মিশকাত, হা/৯১৯)।

-আব্দুছ ছবুর

 উপযেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine