কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): ছালাতের সময় কিছু মুছল্লী জোরে সূরা বা অন্যান্য দু‘আ পাঠ করেন, যার ফলে পাশে থাকা মুছল্লীর সূরা বা অন্যান্য দু‘আ পাঠ অথবা মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়। এ ব্যাপারে শরীআত কী বলে?

উত্তর: মসজিদে ছালাতের সময় মুছল্লীর জন্য সুন্নাত হলো নিজের সূরা পাঠ, অন্যান্য যিকির ও দু‘আ নরম স্বরে গোপনে (ইখফা) করা, কারণ জোরে পড়ার বৈধ কোনো প্রমাণ নেই। এছাড়া জোরে পড়লে পাশের মুছল্লীদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয় (শায়খ বিন বায রাহিমাহুল্লাহ-এর মাজমূউ ফাতাওয়া ও প্রবন্ধ থেকে, খণ্ড ১১, পৃ. ২৩৭)।

প্রশ্নকারী : রাশেদুল ইসলাম

গুলশান, ঢাকা

Magazine