কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : একজন ডায়াবেটিসের রুগী গোসলের শুরুতে ওযূ করে গায়ে পানি ঢালার পর প্রস্রাবের বেগ আসে এবং প্রস্রাব বের হয়ে আসে। এই আবস্থায় কি তাকে আবার ওযূ করে নিতে হবে না গোসল শেষ করলেই হবে?

উত্তর : এমতাবস্থায় গোসল শেষে আবার নতুনভাবে ওযূ করতে হবে। কেননা, গোসলের শুরুতে যে ওযূ করেছিল প্রস্রাব বের হওয়ার কারণে তা নষ্ট হয়ে গেছে (মায়েদাহ, ৬)। অতএব, পুনরায় ওযূ না করলে পূর্বের ওযূ দিয়ে ছালাত আদায় করা যাবে না। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার ওযূ ভঙ্গ হয়েছে ওযূ না করা পর্যন্ত তার ছালাত কবুল হয় না’ (ছহীহ বুখারী, হা/১৩৫; ছহীহ মুসলিম, হা/২২৫; মিশকাত, হা/৩০০)। আমর ইবনু আমের আল-আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস বিন মালেক রাযিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর নাবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ছালাতের জন্য ওযূ করতেন (তিরমিযী, হা/৫৪)।

-অখতারুযযামান

ফুলবাড়ী, দিনাজপুর।


Magazine