কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : যোহর ও আছর ছালাতের সময় ইমাম যখন মনে মনে সূরা ফাতিহা পড়ে তখন আমিও পড়ি। এক্ষেত্রে ইমাম আমার আগে সূরা শেষ করে রুকূ‘তে যায়, তখনও আমার সূরা ফাতিহা শেষ হয় না। এক্ষেত্রে আমি কী করব? সূরা ফাতিহা শেষ না করে রুকূ‘তে যাব, না শেষ করে যাব?

উত্তর : এমতাবস্থায় সূরা ফাতিহা পড়া ছেড়ে দিয়ে ইমামের সাথে রুকূ‘তে যাবে। কেননা ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য। সুতরাং তিনি যখন রুকূ‘ করবেন তখন মুক্তাদীও রুকূ‘ করবে। তিনি যখন সিজদা করবেন তখন মুক্তাদীও সিজদা করবে (মিশকাত, হা/১১৩৯)। ফলে সূরা ফাতিহা অবশিষ্ট থাকলেও ইমামের অনুসরণ করে রুকূ‘তে চলে যাবে। তবে ইমামকে অবশ্যই মুক্তাদীর বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

প্রশ্নকারী : আহসান হাবীব ইমন

শিরোইল কলোনী, রাজশাহী।


Magazine