কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : মোহর বাকী থাকলে তা স্ত্রীর কাছ থেকে মাফ নেওয়া যাবে কি?

উত্তর : মোহর আল্লাহ প্রদত্ত স্ত্রীর হক্ব। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা পরস্পর এক। অতএব, তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে কর এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান কর’ (বাক্বারাহ, ২৫)। সুতরাং সকলের উচিত স্ত্রীকে তার প্রাপ্য অধিকার প্রদান করা। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় তা ক্ষমা করে দেন অথবা কোন যুলুম অত্যাচার ছাড়াই স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর তিনি স্বেচ্ছায় ক্ষমা করে দেন তাহলে ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তা‘আলা বলেন, অতএব এদের মধ্যে যাদের সাথে তোমরা (বিবাহর পর) যৌন সম্ভগ করবে তাদেরকে তাদের পাওনা (মোহরানা) দিয়ে দাও। মোহরানা নির্ধারণের পর পারস্পারিক সম্মতিতে কোন হ্রাস-বৃদ্ধি করলে তোমাদের কোন পাপ হবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ (নিসা, ২৫)।

-খবীরউদ্দীন

তারাশ, সিরাজগঞ্জ।


Magazine