উত্তর: উল্লিখিত বাক্য হুবহু হাদীছের বাক্য নয়। হাদীছের বাক্য হলো, (আমির বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন) ‘শীতল গনীমত হলো শীতকালে ছিয়াম রাখা’ (তিরমিযী, হা/৭৯৭; মুসনাদে আহমাদ, হা/১৮৯৫৯)। ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ উক্ত হাদীছের সনদকে মুরসাল (দুর্বল) বলেছেন (তিরমিযী, হা/৭৯৭)। অনুরূপভাবে শায়খ আলবানী রাহিমাহুল্লাহ উক্ত হাদীছের সনদকে দুর্বল বলেছেন (যঈফুল জামি, ১/৫৭৫)। তবে উক্ত বাক্যটি আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু -এর বক্তব্য হিসেবে বিশুদ্ধ সনদে প্রমাণিত (বায়হাক্বী, হা/৮৪৫৫; আল-ইলাল ইবনু আবী হাতিম, ৩/১২১; আল-মাকাছিদ আল-হাসানাহ, ১/৪০৩)।
-শাহিদুল ইসলাম
কালিহাতী, টাঙ্গাইল।
