উত্তর : ইসলামী শরী‘আতে দু’ধরনের ব্যবসা-বাণিজ্য ছাড়া অন্য কোনো ব্যবসা-বাণিজ্য বৈধ নয়। একটির নাম ‘মুশারাকাহ’ (مشاركة) অর্থাৎ শরীকানা ব্যবসা। এতে লাভ অংশহারে বণ্টন হবে। অর্থাৎ যার যেমন অর্থ থাকবে, সে তেমন লভ্যাংশ পাবে (আবুদাঊদ, হা/৪৮৩৬; সনদ ছহীহ, বুলূগুল মারাম, হা/৮৭০; নায়লুল আওতার, হা/২৩৩৪-৩৫)। অপরটির নাম ‘মুযারাবাহ’ (مضاربة) অর্থাৎ এক জনের অর্থ এবং অপর জনের ব্যবসা। যাতে লাভ চুক্তি অনুযায়ী বণ্টন হবে (দারাকুৎনী, হা/৩০৭৭; মুওয়াত্ত্বা, হা/২৫৩৫; ইরওয়াউল গালীল, হা/১৪৭২, ৫/২৯২; বুলূগুল মারাম, হা/৯০৫, মওকূফ ছহীহ)। প্রশ্নে উল্লেখিত ব্যবসা এ দুইটির মধ্যে কোনোটির অন্তর্ভুক্ত নয়। তবে লভ্যাংশ অনির্ধারিতভাবে নয় বরং চুক্তি অনুযায়ী নির্ধারিত হলে তা গ্রহণ করা বৈধ হবে।
-গোলাম ছামদানী
সোনাইমুড়ী, নোয়াখালী।
