উত্তর : না, ফসল কাটার জন্য নির্দিষ্ট কোন দু‘আ নেই। তবে কুরআনের আয়াত ও একাধিক হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, কাজের প্রারম্ভে ‘বিসমিল্লাহ’ বলতে হবে। যেমন, দরজা বন্ধ করার সময়, খাদ্য-পানীয় ঢেকে রাখার সময়, বাতি নিভানোর সময় (বুখারী, হা/৩২৮০; মুসলিম, হা/২০১২; আবুদাঊদ, হা/৩৭৩১; তিরমিযী, হা/২৮৫৭); খাদ্য-পানি খাবার সময় (আবুদাঊদ, হা/৩৭৬৭; ইবনু মাজাহ, হা/৩২৬৪), পশু-প্রাণী যবেহ করার সময় (সূরা আন‘আম, ১১৮), স্ত্রীর নিকটে যাওয়ার সময় ইত্যাদি। অতএব, ফসল কাটার প্রারম্ভে ‘বিসমিল্লাহ’ বলতে হবে। উল্লেখ্য যে, ‘যে কোন গুরত্বপূর্ণ কাজ আল্লাহ্র প্রশংসার সাথে শুরু করতে হবে’ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/১৮৯৪; ইরওয়াউল গালীল, ১/২৯ পৃঃ; মিশকাত হা/৩১৫১)।
-আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
