কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : একই মসজিদে জুম‘আর ছালাতে দুইবার জামা‘আত করা যাবে কি?

উত্তর : না, একই মসজিদে জুম‘আর ছালাতের জন্য একাধিকবার জাম‘আত করা যাবে না। কেননা এ ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে ইজামের পক্ষ থেকে কোনো আমল পাওয়া যায় না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৮/২৬২)। বরং যথাসময়ে জুম‘আর ছালাতের জামা‘আতে উপস্থিত হতে হবে এবং অন্তত এক রাক‘আত পেতে হবে। আর ঐ এক রাক‘আতও যদি না পায় তাহলে যোহরের ছালাত আদায় করবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম‘আর এক রাক‘আত পেয়েছে সে যেন তার সাথে দ্বিতীয় রাক‘আত যোগ করে এবং যার দুই রাক‘আতই ছুটে গেছে সে যেন চার রাক‘আত আদায় করে অথবা, সে যেন যোহরের ছালাত আদায় করে (দারাকুত্বনী, হা/১৬২০; ইবনু মাজাহ, হা/১১২১; ইবনু আবী শায়বাহ, হা/৫৩৩৫; ইবনু খুযায়মাহ, হা/১৮৫১; মুসতাদরাকে হাকেম, হা/১০৭৮; মিশকাত, হা/১৪১৯)।

-শোয়াইবুর রহমান

রাজবাড়ী, নাটোর।



Magazine