কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : ছিয়াম রাখলে বাচ্চার দুধের ঘাটতি পড়ে। এমন পরিস্থিতিতে একজন মহিলা কি ছিয়াম না রেখে ফিদইয়া দিতে পারে?

উত্তর : এমতাবস্থায় ফিদইয়া দিতে হবে না। বরং ছিয়ামের ক্বাযা আদায় করবে। ফিদইয়া শুধু তাদের জন্য যারা সুস্থতা লাভের আশা করে না এবং যারা অতি বৃদ্ধ ছিয়াম পালন করতে সক্ষম নয়। গর্ভবতী ও দুগ্ধপানকারীনীগণ পরবর্তীতে ছিয়ামের কাযা আদায় করবে। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা মুসাফিরকে ছিয়াম পালনের ব্যাপারে ছাড় দিয়েছেন এবং ছালাত অর্ধেক করে দিয়েছেন। আর গর্ভবতী ও বাচ্চাকে দুধ পানকারীনী মহিলাকে ছিয়াম পালন করার ব্যাপারে ছাড় দিয়েছেন (নাসাঈ, হা/২২৭৪, ২২৭৫)।

-আফিফ

ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine