উত্তর : কবরে প্রশ্ন করা হবে তোমার প্রভু কে? তোমার দ্বীন কী? এবং তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন, তিনি কে? (আহমাদ হা/১৯০৩৮, ১৯১২১; মিশকাত হা/১৫৪২)।
পাপীকে কবরে তার পাপের ধরন অনুপাতে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হবে। যেমন কাফেরের কবরে সাপ থাকবে। এগুলো ক্বিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে (ছহীহ ইবনু হিববান হা/৩১২২; ছহীহ আত-তারগীর ওয়াত তারহীব হা/৩৫৫২)। মুনাফিক্ব বা কাফেরকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটানো হবে যে, পিটানোর চোটে সে বিকট চিৎকার করতে থাকবে। মানুষ ও জিন ব্যতীত সবাই তার চিৎকার শুনতে পায় (বুখারী হা/১৩৭৪)। যমীন তাদের জোরে চেপে ধরবে, যাতে তাদের এক পাশের হাড় অপর পাশে চলে যাবে। এভাবে ক্বিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে (তিরমিযী হা/১০৭১; মিশকাত হা/১৩০)।
প্রশ্নকারী : আকিমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
