উত্তর : সূরা ফাতিহা পাঠ করা এবং ধীর স্থিরতার সাথে ছালাত আদায় করা উভয়টি ছালাতের অন্যতম রুকন। যা পূর্ণ আদায় করা ব্যতীত ছালাত শুদ্ধ হবে না (বুখারী হা/৭৫৭; মুসলিম হা/৩৯৭; মিশকাত হা/৭৯০)। তবে ইমাম যদি রুকূতে চলে যায়, তাহলে মুক্তাদিও তার সাথে সাথে রুকূতে চলে যাবে। কেননা ইমাম নির্ধারিত হয় তার অনুসরণের জন্যই’ (বুখারী হা/৩৭৮; মুসলিম হা/৯৪৮; মিশকাত হা/১১৩৯)। উল্লেখ্য যে, ইমাম যদি সুন্দরভাবে ছালাত আদায় করে তার ছওয়াব সকলেই পাবে, কিন্তু যদি তিনি কোন ত্রুটি করেন, তার জন্য কেবল তিনিই দায়ী হবেন, মুক্তাদীগণ নয়’ (ছহীহুল জামে‘ হা/২৭৮৬)।
প্রশ্নকারী : ছিয়াম
পিরগঞ্জ, রংপুর
