উত্তর : দেয়ালে প্রাণীর ছবি রাখা হারাম এবং শিরকের একটি বড় মাধ্যম। সেখানে ছালাত আদায় করা থেকে বেঁচে থাকতে হবে। কেননা নবী করীম (ছাঃ) বলেন, ‘যে ঘরে ছবি বা মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না’ (বুখারী হা/৫৯৪৯)। তবে কালেমা তাইয়্যেবা পৃথকভাবে লেখা যেতে পারে (মাজমূঊ ফাতাওয়া ১১/৪৩৪ পৃঃ; আহমাদ ৩/৩৩৫ পৃঃ)। উল্লেখ্য যে, এমন স্থানে ছালাত আদায় করলে তা কবুল হওয়া না হওয়ার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন।
প্রশ্নকারী : জুনাইদ
সাপাহার, নওগাঁ।
