কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : তাহাজ্জুদের ছালাত সর্বনিমণ কত রাক‘আত পড়া যায়?

উত্তর : তাহাজ্জুদের ছালাত ৮ রাক‘আত। দুই রাক‘আত আদায় করলে তা তাহাজ্জুদের ছালাত হবে না। তবে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন কোন ব্যক্তি তার পরিবারকে জাগায় এবং দু’জন মিলে দুই রাক‘আত ছালাত আদায় করে, তখন তাদেরকে আল্লাহর স্মরণকারীদের অন্তর্ভুক্ত করা হয়’ (আবুদাঊদ, হা/১৩০৯)।

-মিলন হোসেন

রহিমানপুর, ঠাকুরগাঁও।


Magazine