উত্তর : ঋণ হতে মুক্তি লাভের জন্য নিচের দু‘আটি পড়তে হবে। তা হলো,
اَللّٰهُمَّ اكْفِنِىْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মাক ফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনী বিফাযলিকা আম্মান সিওয়াকা’। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে হালাল (জিনিসের) সাহায্যে হারাম থেকে বাঁচিয়ে রাখো এবং তুমি তোমার রহমতের মাধ্যমে আমাকে পরমুখাপেক্ষী হতে রক্ষা করো’। এ দু‘আর গুরুত্ব সম্পর্কে আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, একদিন তার কাছে জনৈক চুক্তিবদ্ধ দাস (মুকাতাব) এসে বলল, আমি আমার মনিবের সাথে সম্পদের লিখিত চুক্তিপত্রের মূল্য পরিশোধ করতে পারছি না; আমাকে সাহায্য করুন। উত্তরে তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব, যা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর বড় পাহাড়সম ঋণের বোঝাও থাকে, আল্লাহ তা (এ দু‘আর মাধ্যম) পরিশোধ করে দিবেন’ (তিরমিযী, হা/৩৫৬৩; আহমাদ, হা/১৩১৯; মুসতাদরাকে হাকেম, হা/১৯৭৩; সিলসিলা ছহীহা, হা/২৬৬; মিশকাত, হা/২৪৪৯)।
-আব্দুল আযীয
সাভার, ঢাকা।
