উত্তর : সূর্য ওঠার পরে ফজর ছালাতের ওয়াক্ত থাকে না। তবে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে যখনই ঘুম ভাঙ্গবে বা স্মরণ হবে তখনই ক্বাযা ছালাত আদায় করে নিবে। কেননা ফরয ছালাত আদায়ের জন্য যেমন নিষিদ্ধ কোন সময় নেই তেমনি অপেক্ষা করারও কোন সুযোগ নেই। আবু ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ কোন ছালাত ভুলে গেলে অথবা ছালাত না পড়ে ঘুমিয়ে গেলে যখনই স্মরণ হবে তখনই যেন আদায় করে নেয়’ (ছহীহ মুসলিম, হা/৬৮৪; মিশকাত, হা/৬০৪)। অপর বর্ণনায় আছে, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান। তিনি সূর্য উঠার পর ফজরের ছালাত আদায় করেন (ছহীহ মুসলিম, হা/৬৮০; মিশকাত, হা/৬৮৪)।
প্রশ্নকারী : নাহরিন বানু এশা
নামোশংকরবাটি, বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
