উত্তর : সূরা মূলক পাঠ করলে পাঠকারীর কবরের শাস্তি মাফ হয়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি প্রতি রাতে ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মূলক’ পাঠ করে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেন’ (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৫৮৯)। অপর বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সূরা মূলক কবরের শাস্তি দূর করে’ (মুসতাদরাকে হাকেম, হা/৩৮৩৯; সিলসিলা ছহীহাহ, হা/১১৪০)।
-সজিবুর রহমান বিন শাহিনুর রহমান
মোহনপুর, দুর্গাপুর, রাজশাহী।
