উত্তর : এ অবস্থায় জমিদাতার পক্ষ থেকে কোনো প্রকার বাধা না থাকলে ছালাত আদায় জায়েয হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার জন্য (আল্লাহ তা‘আলা) সমস্ত যমীনকে সিজদার যোগ্য ও পবিত্রতার উপকরণ করে দিয়েছেন (বুখারী, হা/৩৩৫; মুসলিম, হা/৫২১)। সাথে সাথে জেনে রাখা উচিত হবে যে, তিনটি শর্ত সাপেক্ষে একটি মসজিদকে আমরা মসজিদ বলতে পারি, আর তা হলো: ১. ব্যক্তি মালিকানাধীন অবস্থা থেকে বেরিয়ে ওয়াকফকৃত জমি হতে হবে। ২. সকলের ছালাত আদায়ের জন্য সদা উন্মুক্ত হতে হবে। ৩. স্থায়ীভাবে পাঁচ ওয়াক্ত ছালাত প্রতিষ্ঠিত হতে হবে (ইসলাম প্রশ্ন উত্তর কম. প্রশ্ন নং: ১৭০৮০০, তত্ত্বাবধানে শায়খ ছালেহ আল-মুনাজ্জিদ)।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁ।
