কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

(৪৪) যে দেশে সূর্য উঠে না ও ডুবে না বা ছয় মাস রাত, ছয় মাস দিন সেখানে কীভাবে ছিয়াম পালন করতে হবে?

উত্তর : পাশের দেশের সময় অনুযায়ী ছিয়াম পালন করতে হবে। পাশের দেশেরও এমন অবস্থা হলে, তাদের দেশের স্বাভাবিক সময়ে যখন সাধারণত দিন থাকে তখনকার সময় ধরে ছিয়াম রাখবে ও ছালাত পড়বে। রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন থাকবে। তার একদিন হবে এক বছরের ন্যায়। একদিন হবে এক মাসের ন্যায়। এক দিন হবে এক সপ্তাহের ন্যায়। অন্যান্য দিনগুলো হবে স্বাভাবিক দিনের ন্যায়। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! যেদিন হবে এক বছরের ন্যায় সেদিন কি একদিনের ছালাতই আমাদের জন্য যথেষ্ট হবে? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না! বরং তোমরা স্বাভাবিক সময়ের দিন আন্দাজ করে সেই হিসাব অনুযায়ী ছালাত আদায় করবে (মুসলিম, হা/২৯৩৮)।

-ফযলে রাববী

গাইবান্ধা সদর, গাইবান্ধা।


Magazine