উত্তর : হাজারে ৯৯৯ জন জাহান্নামী, এটা মুসলিম অমুসলিম সবার মধ্য থেকে গণনা হবে। তবে তার মধ্যে উম্মাতে মুহাম্মাদীর সংখ্যা হবে মাত্র একজন। এই একজনের মধ্যে পাপী মুমিনরাও অন্তর্ভুক্ত। পাপী মুমিনরা শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। জাহান্নামীদের সংখ্যার বিষয়ে বর্ণিত মৌলিক হাদীছ দু্ইটি। এক. আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীছে প্রতি এক শত জনে ৯৯ জনকে জাহান্নাম থেকে বের করার কথা বলা হয়েছে (বুখারী, হা/৬৫২৯)। যা হিসাব করলে হাজারে ৯৯০ জন দাঁড়ায়। ২. আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীছে প্রতি হাজারে ৯৯৯ জনের কথা বলা হয়েছে (বুখারী হা/৩৩৪৮)। সংখ্যার বৈপরীত্য দূরীকরণার্থে মুহাদ্দিছগণ বলেছেন, ইয়াজুজ মাজুজ ও সকল কাফের মুশরিকসহ হাজারে ৯৯৯ জন জাহান্নামী। আর ইয়াজুজ-মাজুজ ব্যতীত অন্যান্য কাফের-মুশরিকের তুলনায় হাজারে ৯৯০ জন জাহান্নামী (ফায়যুল বারী, ৫/৩৩১)।
-রনি খান
রূপসা, খুলনা।
