কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : কবরস্থানের জমি কি ওয়াক্বফ করা যরূরী? খাছ জমিতে কি কবর দেওয়া যাবে?

উত্তর : কবরস্থানের জমি ওয়াক্বফ হওয়াই শরী‘আতসম্মত (মাওয়াহিবুল জালীল লিল হাত্ত্বব, ৫/৪৯৫)। কেননা কবরস্থানের জমি ওয়াক্বফ না হলে মানুষ সহজেই তা ব্যক্তিগত কাজে ব্যবহারের চেষ্টা করবে। তখন কবরকে সম্মান করার ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কবরস্থানের জমি যে ওয়াক্বফকৃত হতে হবে বাক্বীউল গারক্বাদ তার প্রমাণ। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগ হতে অদ্যবধি স্থানটিকে কবরস্থান হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কেউ তাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি। আর খাছ জমিতে কবর না দেওয়াই উত্তম। কেননা খাছ জমি এমন জায়গা যা নিরাপদ রাখা সম্ভব নয়। তবে কবরস্থান বা ব্যক্তিগত জায়গা না পেলে উক্ত জমিতে কবর দিতে পারে।

-ওমর ফারূক

পঞ্চগড়।


Magazine