উত্তর : তারাবীহর ছালাত একাকী আদায় করা যাবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনদিন ব্যতীত সারা জীবন একাকীই তারাবীহর ছালাত আদায় করেছেন (ছহীহ বুখারী, হা/২০১২; ছহীহ মুসলিম, হা/৭৬১)। অবশ্য একাকী পড়তে আগ্রহীদের জন্য শেষ রাতেই তা পড়া উত্তম। তবে যারা শেষ রাতে পড়তে সক্ষম নয়, তাদের জন্য তা এশার ছালাতের পর জামা‘আতবদ্ধভাবে পড়াই উত্তম (ছহীহ মুসলিম, হা/৭৫৫)।
-ইমামা আক্তার রিভা
মহাদেবপুর, নওগাঁ।
