উত্তর: দুই দিকে সালাম ফিরানোই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অধিক প্রচলিত সুন্নাহ এবং এটিই উত্তম (ছহীহ মুসলিম, হা/৫৮২; মাজমূউ ফাতাওয়া, ২২/২৫৯-২৬১)। তবে ছালাতে শুধু একদিকে সালাম ফিরিয়ে ছালাত শেষ করা জায়েয (আবূ দাঊদ, হা/১৩৪৭; তিরমিযী, হা/২৯৬; ইবনু মাজাহ, হা/৯১৯)।
প্রশ্নকারী : মকবুল হোসেন
পাবনা।
