উত্তর : পোশাক-পরিচ্ছদ, প্রাণীবিহীন যেকোনো প্রাকৃতিক দৃশ্য বা তার ছবি অংকনে শারঈ কোনো বাধা নেই। ইবনু আববাস (রাঃ) বলেন, তোমাকে একান্তই যদি তা (ছবি অংকন) করতে হয়, তাহলে গাছ এবং যার জীবন নেই, সে সব বস্তুর ছবি তৈরি করো (ছহীহ মুসলিম, হা/২১১০; মিশকাত, হা/৪৪৯৮)। কিন্তু নারী-পুরুষসহ যেকোনো প্রাণীর ছবি বা ফটো ডিজাইন করলে গুনাহ হবে এবং এ কারণে শাস্তি পেতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُوْرَةٍ صَوَّرَهَا نَفْسًا فَيُعَذِّبُهُ فِيْ جَهَنَّمَ. ‘প্রত্যেক ছবি অংকনকারী বা প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার প্রস্তুতকৃত প্রতিটি ছবিকে জীবন দেওয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো শাস্তি দিতে থাকবে’ (ছহীহ বুখারী, হা/২২২৫, ৫৯৬৩; ছহীহ মুসলিম, হা/২১১০; মিশকাত, হা/৪৪৯৮)। আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি যে, ‘ক্বিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/৫৬৫৯)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
