কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

(৫০) মহিলারা ই‘তিকাফ করতে পারবে কি?

উত্তর : হ্যাঁ, মহিলারা ই’তিকাফ করতে পারে। তবে অবশ্যই স্বামীর অনুমতি থাকতে হবে এবং মসজিদে পর্দার ব্যবস্থা ও ফিতনার আশঙ্কা থেকে মুক্ত হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন। অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তারপর তাঁর স্ত্রীগণ ই‘তিকাফ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৬; ছহীহ মুসলিম, হা/১১৭২; মিশকাত, হা/২০৯৭)। উল্লেখ্য যে, নারী পুরুষ সবার ক্ষেত্রে ই’তিকাফ মসজিদেই হতে হবে (বাক্বারাহ, ১৮৭)।

 - সাফিউল্লাহ বিন আব্দুছ ছাত্তার

ইসলামপুর, চাঁপাইনবাবগঞ্জ।

Magazine