উত্তর: ইসলাম স্ত্রীকে কন্ট্রোলে রাখতে উপদেশ দেওয়া, বিছানা পৃথক করা ও হালকা প্রহার করার অনুমতি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা কর, তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ, মহান’ (আন-নিসা, ৪/৩৪)। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তাদের উপর তোমাদের অধিকার হলো, তারা এমন কাউকে তোমাদের বিছানা মাড়াতে দেবে না, যাকে তোমরা অপছন্দ কর। এমন করলে তাদেরকে হালকাভাবে প্রহার করো। আর প্রচলিত নিয়মে তাদের খাওয়া-পরার দায়িত্ব তোমাদের উপর’ (ছহীহ মুসলিম, হা/১২১৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাযিয়াল্লাহু আনহু-কে বলেন, ‘তাদের উপর থেকে আদবের লাঠি উঠাবে না’ (মুসনাদে আহমাদ, হা/২২০৭৫)। তিনি আরও বলেন, চাবুকটি এমন স্থানে ঝুলিয়ে রাখো, যেখানে স্ত্রী তা দেখতে পায় শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য (ছহীহুল জামে‘, হা/৪০২১)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
