উত্তর : ইসমে আ‘যম একটি দু‘আ, যা নিম্নের হাদীছ দ্বারা প্রমাণিত।
عَن بُرَيْدَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ فَقَالَ: «دَعَا اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ
বুরায়দা (রাঃ) বলেন, একদা রাসূল (ছাঃ) একজন লোককে বলতে শুনলেন,اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‘হে আল্লাহ আমি তোমার নিকট চাই এজন্য যে, তুমি আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মা‘বূদ নেই। আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তিনি কাউকে জন্ম দেননি; কারো থেকে জন্ম নেননি। তার সমকক্ষ কেউ নেই। তারপর রাসূল (ছাঃ) বললেন, ‘লোকটি আল্লাহর বড় নামের মাধ্যমে বা ইসমে আ‘যমের মাধ্যমে দু‘আ করেছেন। যার মাধ্যমে চাওয়া হলে প্রদান করেন এবং প্রার্থনা করা হলে কবুল করেন (তিরমিযী, আবুদাঊদ, মিশকাত, হা/২২৮৯)।
-শাফায়াত সোহাইল
বুড়িচং, কুমিল্লা।
