উত্তর : ছালাতের মধ্যে আল্লাহ্র রাসূলের নাম আসলে মুছল্লীরা ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলবে না। কারণ এভাবে বললে তা ‘কালামুন নাস’ বা সাধারণ মানুষের কথা হয়ে যাবে। আর ছালাতের মধ্যে ‘কালামুন নাস’ বা সাধারণ মানুষের কথা নিষিদ্ধ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় এই ছালাতে মানুষের কথার ন্যায় কোন কথা বলা উচিত নয়। বরং এটা শুধু তাসবীহ, তাকবীর ও আল্লাহ্র কুরআন পাঠের নাম (ছহীহ মুসলিম, হা/৫৩৭; মিশকাত, হা/৯৭৮)।
-নাযিমুদ্দীন
বালিয়াপুকুর, রাজশাহী।
