উত্তর : হিন্দু ও মুসলিম পরস্পরের বাড়ীতে যাতায়াত করতে ও খেতে পারবে না। এরূপ করলে তাতে ঘনিষ্ট বন্ধুত্ব গড়ে উঠবে; যা শরী‘আতে সম্পূর্ণ নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যারা তোমাদের পূর্বে প্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে হাসি ও তামাশার বস্তু বানিয়ে নিয়েছে, তাদেরকে ও কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না। আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হয়ে থাক’ (মায়িদাহ, ৫৭)। তবে বিশেষ প্রয়োজনে তাদের দেয়া খাবার খাওয়া যেতে পারে। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদী নারী নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গোপনে বিষ মাখানো ছাগলের গোশত উপহার হিসাবে নিয়ে আসলে তিনি তা থেকে খেয়েছিলেন (বুখারী, হা/২৬১৭; আবুদাঊদ, হা/৪৫০৮)। তবে তাদের যবেহকৃত প্রাণী খাওয়া যাবে না (বাক্বারাহ, ১৭৩)। তারা কোন বৈধ সহযোগিতার প্রয়োজন মনে করলে সহযোগিতা করা যেতে পারে (মায়েদাহ, ২)।
-আব্দুল কাবীর
ফুলবাড়ীয়া, দিনাজপুর।
