উত্তর : না, কুরআন মাজীদ হাতে নিয়ে কসম করা যাবে না। কেননা আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করা শিরক। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জেনে রাখ! আল্লাহ তা‘আলা তোমাদের পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। যদি কাউকে কসম করতেই হয়, তবে সে যেন আল্লাহ্র নামেই কসম করে, তা না হলে সে যেন চুপ থাকে’ (ছহীহ বুখারী, হা/৬১০৮; ছহীহ মুসলিম, হা/১৬৪৬; মিশকাত, হা/৩৪০৭)। তবে কুরআনের কসম করা যাবে। কেননা তা আল্লাহ্র কালাম।
কোন কারণে কসম ভঙ্গ করলে তার কাফফারা দিতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা তোমাদের পরিবারকে যে খাদ্য প্রদান কর তা হতে দশজন মিসকীনকে মধ্যম মানের খাবার প্রদান কর কিংবা পোশাক প্রদান কর অথবা দাস মুক্ত কর। যে এগুলো পারবে না সে তিন দিন ছিয়াম পালন করবে। এটাই হচ্ছে তোমাদের শপথের কাফফারা’ (মায়েদাহ, ৮৯)।
-সবুজ খালেক
সোনাতলা, বগুড়া।
