উত্তর : হ্যাঁ, করা যাবে। অসুস্থতার কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে ছালাত আদায় করা যায়। ইমরান ইবনু হুসাইন রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দাঁড়িয়ে ছালাত আদায় করবে। যদি তাতে অসমর্থ হও, বসে আদায় করবে। যদি তাতেও অসমর্থ হও, তবে শুয়ে পার্শ্বদেশের উপর ভর দিয়ে আদায় করবে (ছহীহ বুখারী, হা/১১১৭; মিশকাত, হা/১২৪৮)।
-গোলাম রহমান
বাগমারা, রাজশাহী।
