কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): বাসায় সৌন্দর্যের জন্য ক্যালিগ্রাফি করা যাবে কি?

উত্তর: ক্যালিগ্রাফিতে যদি কুরআনের আয়াত ও হাদীছ না থাকে, কোনো শিরকী বা বিদআতী বিশ্বাস (যেমন- বরকত, হেফাযত ও বদনজর লাগা থেকে রক্ষা পাওয়া ইত্যাদি) যুক্ত না থাকে এবং তাতে হারাম ছবি ও প্রতীক না থাকে, তাহলে তা দ্বারা বাসার সৌন্দর্যের জন্য ক্যালিগ্রাফি করা যায়। আর যদি তা কুরআনের আয়াত হয়, তাহলে তা দ্বারা ক্যালিগ্রাফি করা জায়েয নেই। কেননা আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন, যাতে মানুষ তার আয়াতসমূহ নিয়ে চিন্তা ও গবেষণা করে (ছোয়াদ, ৩৮/২৯)। কুরআন এজন্য নাযিল হয়নি যে, মানুষ তা নিয়ে আনন্দ করবে বা কুরআনের অবমাননা হয় এমন কিছু করবে।

প্রশ্নকারী :  ইহসান

দিনাজপুর।


Magazine