উত্তর : মসজিদে প্রবেশ করে বসার পূর্বে ‘তাহিয়্যাতুল মাসজিদ’ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। আবু ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন সে যেন দুই রাক‘আত ছালাত আদায় না করা না বসে’ (ছহীহ বুখারী, হা/১১৬৩; ছহীহ মুসলিম, হা/৭১৪)। তাই যে কোনো কারণে মসজিদে প্রবেশ করলে তার জন্য দুই রাক‘আত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ পড়তে হবে। এমনকি ঈদের ছালাতের জন্য প্রবেশ করলেও (মাজমূঊ ফাতাওয়া বিন বায, ১৩/১৬)। তবে সাধারণ জনগণ যেন এটাকে ঈদের পূর্বের সুন্নাত মনে না করে, সেজন্য খুৎবার মধ্যে বিষয়টি স্পষ্ট করা যরূরী।
-জুয়েল বিন মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।
