কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : তাসবীহ পাঠের সময় ডান হাতের কোন আঙ্গুল থেকে শুরু করতে হবে?

উত্তর : ডান হাতের আঙ্গুল দ্বারা তাসবীহ গণনা করতে হবে। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ডান হাতে তাসবীহ গণনা করতে দেখেছি (বায়হাক্বী ২/১৮৭; আবুদাঊদ, হা/১৫০২)। কিন্তু ডান হাতের কোন আঙ্গুল দ্বারা শুরু করতে হবে তার স্পষ্ট বর্ণনা নেই। তবে রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ভালকাজ ডান দিক থেকে করতে পসন্দ করতেন (ছহীহ বুখারী, হা/৫৪০৬, ৪৯৬১)। সে কারণে ডান হাতের আঙ্গুল দ্বারা নিজ সুবিধামতো তাসবীহ পাঠ করতে হবে।

-আমিনা আক্তার, শেরপুর।



Magazine