উত্তর : মানতকৃত পশুর গোশত খাওয়া ও না খাওয়ার বিষয়টি তার নিয়তের উপরে নির্ভরশীল। যদি ফক্বীর-মিসকীনকে খাওয়ানোর নিয়ত করে থাকে তাহলে সে এবং তার পরিবারের কেউ খেতে পারবে না। আর যদি এরূপ নিয়ত না করে থাকে তাহলে সকলেই খেতে পারবে (হাইয়াতু কিবারিল ওলামা)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়ত করে’ (ছহীহ বুখারী, হা/১; মিশকাত, হা/১)।
-আব্দুল্লাহ আল-মামুন
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
