উত্তর : এমন ব্যক্তির নিকট হতে টাকা-পয়সা ঋণ না নেওয়াই উত্তম। কেননা তার নিকট থেকে টাকা-পয়সা ঋণ নিলে বড় পাপীকে সহযোগিতা করা হবে, যা নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা সৎ ও পরহেযগারিতার কাজে সহযেগিতা করো এবং মন্দ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না (আল-মায়েদাহ, ৫/২)।
-আব্দুল্লাহ
সাঘাটা, গাইবান্ধা।
