উত্তর: আকীকা দেওয়া সন্তানের পিতার দায়িত্ব। তিনি যে স্থানকে উপযুক্ত মনে করবেন সেই স্থানে আকীকা করবেন, হোক সেটি সন্তানের নানার বাড়ি বা সন্তানের দাদার বাড়ি অথবা সন্তানের পিতার বাড়ি। সন্তান মেয়ে হলে তার পক্ষ থেকে একটি ছাগল এবং সন্তান ছেলে হলে তার পক্ষ থেকে দুটি ছাগল আকীকা দেওয়া সুন্নাত (আবূ দাঊদ, হা/২৪৩৪; তিরমিযী, হা/১৫১৬)। দুটি ছাগলের বেশি আকীকা হিসেবে যবেহ করার প্রমাণ পাওয়া যায় না। তবে মেহমানদের সংখ্যা যদি বেশি হয়, তাহলে গরুর গোসতের ব্যবস্থা করবে।
প্রশ্নকারী : মোসলেমা খাতুন
লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাই নবাবগঞ্জ।
