কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): আমাদের গ্রামে ঈদের দিন খেলাধুলার আয়োজন করা হয় এবং গ্রামবাসীর কাছ থেকে টাকা ‍তুলে পুরস্কার দেওয়া হয়। এরকম আয়োজন করা যাবে কি?

উত্তর: বর্তমানে বিভিন্ন অঞ্চলে ঈদ উপলক্ষ্যে যেসব খেলাধুলার আয়োজন দেখা যায় তা একাধিক কারণে জায়েয নয়। যেমন- ১. খেলাগুলো শরীআতসম্মত হয় না। ২. উচ্চ আওয়াজে গান বাজানো হয় ও প্রতিবেশীদের কষ্ট দেওয়া হয়। ৩. নারী-পুরুষের অবাধ অংশগ্রহণ থাকে। ৪. চাপ সৃষ্টি করে টাকা উত্তোলন করা হয়।

তবে ঈদের দিন বৈধ উপায়ে কাউকে কষ্ট না দিয়ে হালাল খেলাধুলার সুযোগ রয়েছে। টাকা উঠিয়ে যদি হার-জিতের পুরস্কার দেওয়া হয় তাহলে জুয়া হবে, খেলায় অংশগ্রহনকারীদের টাকা দিয়ে পুরস্কার দেওয়া যাবে না। তৃতীয় পক্ষ বা স্পন্সর নিয়ে পুরস্কার দিলে সমস্যা নেই। তবে অংশগ্রহণকারীরা টাকা উঠিয়ে খাওয়া-দাওয়া করলে সমস্যা নাই।

প্রশ্নকারী : মোহাইমিনুল ইসলাম

দিনাজপুর।

Magazine