কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): কারো নামে সম্পদ দখলের মিথ্যা অপবাদ দিলে এবং মামলা করলে ইসলামে তার কোনো শাস্তির বিধান আছে কি?

উত্তর: ইসলামে কারো নামে সম্পদ দখলের মিথ্যা অপবাদ দেওয়া এবং মামলা করা জঘন্য পাপ। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, যা তারা করেনি তার জন্য। নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করল’ (আল-আহযাব, ৩৩/৫৮)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন কিছু বলে, যা তার মধ্যে নেই (অর্থাৎ মিথ্যা অপবাদ দেয়), আল্লাহ তাকে ‘রাদগতুল খাবাল’ (পুঁজ ও নোংরা পদার্থের স্থান)-এ অবস্থান করাবেন, যতক্ষণ না সে তার কথার ফল ভোগ করে আর সে সেখান থেকে সহজে বের হতে পারবে না’ (আবূ দাঊদ, হা/৩৬৯৭)। সম্পদ দখলের মিথ্যা অপবাদের নির্দিষ্ট কোনো শাস্তি শরীআতে নির্ধারিত নেই, তবে বিচারক (কাযী/রাষ্ট্র) তা‘যীর হিসেবে পরিস্থিতি অনুযায়ী শাস্তি দিবেন।

প্রশ্নকারী : গোলাম কিবরিয়া

রাজবাড়ী।


Magazine