উত্তর: মসজিদের খুৎবা ইলম গ্রহণের একটি বড় মাধ্যম, যার মাধ্যমে মুসলিমগণ আক্বীদা, আমল, আখলাক পরিবর্তন সাধন করে। এক্ষেত্রে কার থেকে ইলম নেওয়া হচ্ছে, তাকে অবশ্যই দেখে নেওয়া উচিত, যা সালাফদের নীতি। হাদীছে এসেছে, ‘নিশ্চয়ই এই জ্ঞান হলো দ্বীন; সুতরাং তোমরা দেখো কার কাছ থেকে তোমরা তোমাদের দ্বীন গ্রহণ করছ’ (ছহীহ মুসলিমের মুকাদ্দামা, ১ম খণ্ড, পৃ. ১৬)। সুতরাং ভ্রান্ত আক্বীদাপন্থীদের মাধ্যমে খুৎবা দেওয়ানো যাবে না এবং খুৎবা দাঁড়িয়েই দিতে হবে। এটাই সালাফদের নীতি।
প্রশ্নকারী : নুমায়রা বিনতে নোবেল
বাইশগাঁও, মনোহরগঞ্জ, কুমিল্লা।
