কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : তৃতীয় রাক‘আতে দাঁড়ানোর সময় রাফঊল ইয়াদায়েন করতে হয়। প্রশ্ন হলো, কারও যদি জামা‘আতের এক রাক‘আত ছুটে যায়, তাহলে সে কোন রাক‘আতে রাফঊল ইয়াদায়েন করবে?

উত্তর : এমতাবস্থায় সে ইমামের পূর্ণ অনুসরণ করত তৃতীয় রাক‘আতেই রাফঊল ইয়াদায়েন করবে। কেননা ছালাতে ইমামের অনুসরণ করা যরূরী। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৮; মিশকাত, হা/১১৩৯)।

-জহুরুল ইসলাম

 পোরশা, নওগাঁ।


Magazine