উত্তর: স্বামী-স্ত্রীর মাঝে অল্পস্বল্প মনোমালিন্য হওয়া স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা দুজনকে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। ফলে স্বামীর স্বভাবজাত আচরণ আর স্ত্রীর স্বভাবজাত আচরণ ভিন্ন হওয়া স্বাভাবিক। সুতরাং মনোমালিন্য হলেই সেটাকে তাবীয বা জাদুর প্রভাব মনে করা ভুল। এরকম কিছু হলে ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে যদি হঠাৎ করেই উল্লেখযোগ্য কারণ ব্যতীত উভয়ের কোনো একজন খুবই অস্বাভাবিক আচরণ শুরু করে, তাহলে এটাকে জাদুর প্রভাব মনে করার সুযোগ রয়েছে। কারণ জাদুর একটি বিশেষ ধরন রয়েছে যা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে (আল-বাকারা, ২/১০২)। এমন হলে নিজে নিজে (যদি জানা থাকে) অথবা বিশুদ্ধ আক্বীদার অনুসারী কোনো আলেমের মাধ্যমে সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়াতুল কুরসী, শিফার আয়াতসমূহ, সূরা ইখলাছ, সূরা ফালাক ও সূরা নাস পড়ে রুকইয়া (ঝাঁড়ফুক) করতে হবে। আল্লাহ শিফা দান করবেন, ইন-শা-আল্লাহ!
প্রশ্নকারী : আতিক মাওলা
দিনাজপুর।
