কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ফেইসবুক পেজে অনেক মেয়েরা অশস্নীল ছবি এবং ছেলেরা ভ্যারাইটিজ ডিজাইনের চুল নিয়ে ছবি আপলোড দিয়ে থাকে। এমন ছবিতে লাইক, কমেন্ট ও শেয়ার করার ব্যাপারে ইসলামী নির্দেশনা কী?

উত্তর : এমন ছবিতে লাইক, কমেন্ট ও শেয়ার করা নিষিদ্ধ। কেননা ফেসবুকে আপলোডকৃত এমন ছবিতে লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে। যা পাপ ও অন্যায়ের প্রচার-প্রসারের শামীল। অথচ এমন কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। মহান আল্লাহ বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ হতে বিরত রাখবে’ (আলে-ইমরান, ৩/১১০)। তা ছাড়া এ ধরনের অশস্নীল ছবি আপলোডকারী এবং তাতে লাইক, কমেন্ট ও শেয়ারকারী সকলেই সমান অপরাধী। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ রীতির প্রচলন করবে, তার জন্য তার কাজের গুনাহ রয়েছে এবং তাঁর পরবর্তীতে যারা এ কাজ করবে, তাদেরও গুনাহ রয়েছে। অথচ তাদের গুনাহ থেকে কিছুই কম করা হবে না’ (ছহীহ মুসলিম, হা/১০১৭; মিশকাত, হা/২১০)। উল্লেখ্য যে, বর্তমানে ফেসবুক যাবতীয় অপরাধ সংঘটিত হওয়ার একটি ক্রাইম-ব্যাংক হিসাবে এবং যুব সমাজের ঈমান ও আদর্শকে ধ্বংসের পিছনে আগ্রাসী ভূমিকা পালন করছে। কেননা অবৈধ সম্পর্ক, যেনা-ব্যভিচার, মিথ্যার প্রচার, সময়ের অপব্যবহার, অশস্নীল ফটোগ্রাফী, মানুষকে হত্যার হুমকিসহ এমন কোনো অন্যায় ও অপরাধ নেই, যা ফেসবুকের মাধ্যমে ঘটছে না। বিশেষভাবে মেয়েদের নগ্ন ছবি প্রদর্শন এবং ছেলেদের বিজাতীয় অনুসরণ সম্বলিত বিভিন্ন অশস্নীল কর্মকা- ও তৎসম্বলিত ছবি আপলোডকরণ এবং তাতে লাইক, কমেন্ট ও শেয়ার বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। অথচ মেয়েদের সর্বাঙ্গই সতর, যা ঢেকে রাখা ফরয। আর তা প্রদর্শন করে বেড়ানো জাহেলিয়াত। মহান আল্লাহ বলেন, ‘তোমরা স্বগৃহে অবস্থান করো এবং জাহেলী যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না’ (আল-আহযাব, ৩৩/৩৩)। অপরদিকে বিজাতীদের অনুসরণ ও অনুকরণের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ্য করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত’ (আবূ দাউদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭)। অতএব এ ধরনের কর্মকা- হতে বিরত থাকতে হবে।

-মানিক ছিদ্দীক

কুমারখালী, কুষ্টিয়া।


Magazine