উত্তর : সূদ অত্যন্ত জঘন্য একটি পাপ। সূদী লেনদেন করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল (বাক্বারাহ, ২৭৯)। জেনেশুনে এক দিরহাম সূদ ভক্ষণ করা ৩৬ বার যেনা করার চেয়ে ভয়াবহ পাপ (মুসনাদে আহমাদ, হা/২২০০৭; মিশকাত, হা/২৮২৫)। তাই সূদী কারবারের সাথে জড়িত ব্যক্তিদের সাথে আত্মীয়তার সম্পর্ক না করাই উচিত। মহান আল্লাহ বলেন, ‘চরিত্রহীনা নারীরা চরিত্রহীন পুরুষের জন্য এবং চরিত্রহীন পুরুষেরা চরিত্রহীনা নারীদের জন্য। আবার ‘চরিত্রবান নারীরা চরিত্রবান পুরুষের জন্য এবং চরিত্রবান পুরুষেরা চরিত্রবান নারীদের জন্য’ (নূর, ২৪)। তবে কেউ যদি সূদ ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসে তাহলে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করাতে শারঈ কোনো বাধা নেই। কারণ আল্লাহ চাইলে খাঁটি তওবার মাধ্যমে পূর্বের অপরাধ মোচন হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। হয়ত আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহবান... (তাহরীম, ৮)।
-আমিনুল ইসলাম
মনিরামপুর, যশোর।
