উত্তর: ছানী খুৎবা অর্থ দ্বিতীয় খুৎবা। জুমআর ছালাতের পূর্বে দুইটি খুৎবা রয়েছে (ছহীহ মুসলিম, হা/৮৬১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুৎবায় আল্লাহর প্রশংসা, ঈমান, তাওহীদ, রিসালাত, তাক্বওয়ার গুরুত্ব, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ উপদেশ, সকলের জন্য দু‘আ ইত্যাদি বিষয় থাকত। এগুলো নির্দিষ্ট যিকর-আযকার ছিল না। সুতরাং প্রতি জুমআয় প্রথম বা দ্বিতীয় খুৎবায় একই আরবী বাক্যসমূহ পাঠ করা প্রমাণিত নয়।
প্রশ্নকারী : আম্মার হোসেন
খুলনা।
